বিমান ও বিমানবন্দরে ছবি তোলার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ৷ জানিয়ে দেওয়া হল, নির্দেশ অমান্য করা হলে একই সঙ্গে শাস্তি পাবে, চিত্রগ্রাহক ও উড়ান সংস্থা৷
আগে এই নিয়ম বলবত থাকলেও তার পরোয়া না করে, বহু মানুষই ক্যামেরাবন্দি করতেন বিমান বন্দর এমনকী বিমানের ভিতরের ছবিও৷ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বিবেচনা করেই এই নির্দেশিকা৷নয়া নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সাধারণ ক্যামেরা ছাড়াও মোবাইল ক্যামরাতেও তোলা যাবে টার্মিনাল বা বিমানের ভিতরের ছবি৷ এ বিষয়ে উড়ান সংস্থাগুলির কাছেও ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে ডিজিসিএ৷
ডিজিসিএ জানিয়েছে, বিনা অনুমতিতে বিমানের ককপিটের ভিতর কেউ প্রবেশ করতে পারবেন না৷বিমানের ভিতরেও কোনও ছবি তোলা যাবে না৷এমনকী টার্মিনালের ভিতরেও তোলা যাবে না ছবি৷
নির্দেশিকায় ডিজিসিএ জানিয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে একই সঙ্গে দোষী সাব্যস্ত হবেন অভিযুক্ত ব্যক্তি এবং উড়ান সংস্থা৷ এয়ারোনটিক্যাল ইনফরমেশন থ্রি অফ ১৯৯৭ অ্যান্ড রুল থার্টিন অনুযায়ী শাস্তিও পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা৷ দেশের বিমান বন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-র কাছেও পাঠানো হয়েছে এই নির্দেশিকার প্রতিলিপি৷
No comments:
Post a Comment