আবার অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। টু-জি স্পেকট্রাম থেকে সেনাপ্রাধানের ঘুষ কাণ্ড, একের পর এক কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত মনমোহন সিংহের সরকারের কাছে আবার সমস্যা। এবার কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে খোদ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঘনিষ্ঠ পরামর্শদাতা টিকেএ নায়ার জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। রবিবার এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় এই জমি কেলেঙ্কারির খবর। বেঙ্গালুরুর দক্ষিণে বিইএমএল এমপ্লয়িজ কো-অপরাটিভ সোসাইটের জমি জলের দরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব টিকেএ নায়ারের ভাইঝিকে দেওয়া হয় বলে খবর।
নায়ার তার ক্ষমতার অপব্যবহার করে এই জমি তার ভাইঝিকে পাইয়ে দেন বলে অভিযোগ। এই সংস্থার এক অংশীদার কে এস পেরিস্বামী অভিযোগ করেন, বিইএমএল প্রধান বিআরএস নটরাজনকে চাপ দিয়ে নায়ার তার ভাইঝিকে জমি দিতে বাধ্য করেন। প্রধানমন্ত্রীর অফিসে ও রাষ্ট্রপতিকে এই অভিযোগে চিঠিও লেখেন পেরিস্বামী।
No comments:
Post a Comment